খুবির ছাত্রী হলে উৎসবমুখর পরিবেশে ‘অনন্যা উন্মেষ’

০৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
খুবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘অনন্যা উন্মেষ’ অনুষ্ঠান

খুবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘অনন্যা উন্মেষ’ অনুষ্ঠান © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উৎসবমুখর পরিবেশে ‘অনন্যা উন্মেষ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) ২০ ব্যাচের ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দ ও উৎসবে মেতে ওঠেন হলের ছাত্রীরা। সকালে রঙ উৎসব, সন্ধ্যায় প্রীতিভোজ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাতে হল প্রাঙ্গণে ‘অনন্যা উন্মেষ’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই সবগুলো হল পরিদর্শন করে উদ্ভূত সমস্যা সমাধানে চেষ্টা করি। বিশেষ করে প্রতিটি হলে খাবার পানির যে সমস্যা ছিল, ইতোমধ্যে তা দূর হয়েছে।

তিনি বলেন, তোমরা আমাদের সন্তান, তোমরা আছো বলেই আমরা আছি। হলের ক্যান্টিন চালুসহ তোমাদের যে দাবিগুলো আছে, তা অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি এ মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরো পড়ুন: ইউরোপের ক্লাব ফুটবলে আমন্ত্রণ পেলেন সাফজয়ী ঋতুপর্ণা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ খান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন। ধারাবাহিকভাবে প্রত্যেক হলে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাঈদা রেহানা। এ সময় অপরাজিতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আরিফা শারমিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ হলের ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬