তালা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিক্ষার্থীদের প্রবেশ

০৬ আগস্ট ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
তালা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিক্ষার্থীদের প্রবেশ

তালা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিক্ষার্থীদের প্রবেশ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের রুমের তালা ভেঙে প্রবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ প্রবেশ করেন শিক্ষার্থীরা।

আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্যাম্পাসে আসতে থাকেন। পরে বেলা ১২টা থেকে তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে থাকা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। ছাত্র সংসদের এ কক্ষটি ছাত্রলীগ অবৈধভাবে দীর্ঘদিন দখল করে রেখেছিল। আমরা আজকে প্রবেশ করলাম। আমাদের দাবি হলো, আর কেউ যাতে গায়ের জোরে এভাবে দখল প্রতিষ্ঠা করতে না পারে।

বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যালয়। এটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950