বুলেটবিদ্ধ হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

০৬ আগস্ট ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আব্দুল কাইয়ূম

আব্দুল কাইয়ূম © টিডিসি ফটো

'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। গতকাল (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। এবং আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আব্দুল কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হলপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

এসব তথ্য নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, "আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তাঁর গায়ে গুলি লাগে। সেই গুলিতে কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল।  আজকে ডাক্তার বললো আনার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারাইলাম। আল্লাহর এটা কেমন বিচার। 

রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950