নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর

০৫ আগস্ট ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্য ও হলগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার (৫ আগস্ট) বিকেলে একদল মানুষকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করতে দেখা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েকটি কক্ষে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নিয়ে দুর্বৃত্তরা হামলার পরিকল্পনা করলেও সাধারণ শিক্ষার্থী এবং সহকারী প্রক্টরদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নামফলক এবং বঙ্গমাতা হলের দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিম এবং আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি।

বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬
শতবর্ষের আলোকবর্তিকা ও জাতি বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় গ…
  • ৩০ জুন ২০২৬