আবাসিক হল খুলে দিতে আল্টিমেটাম বেরোবি শিক্ষার্থীদের

০৪ আগস্ট ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলসমূহ খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩টি হল খুলে দিতে হবে। বেরোবির উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেইসঙ্গে মেস মালিকদের নিকট আবেদন থাকবে শিক্ষার্থীদের স্ব স্ব আবাসন পুনরায় উন্মুক্ত করতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি হল খুলে না দেন, সে হিসাবটাও তোলা রইলো। মনে রাখবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এমন একটা অবস্থানে আছে যে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের হট স্পট এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের সহযোগিতা করবেন, এই আশা করছি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বঙ্গবন্ধু হলের অনেক কিছুই তো ভেঙে দেয়া হয়েছে। এগুলো মেরামত করতেই এক মাস সময় লেগে যাবে।

শেখ ফজিলাতুন্নেছা নেছা মুজিব হলের প্রভোস্ট তামান্না সিদ্দিকা বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে হল বন্ধ হয়েছিল এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্তেই  হল খোলা হবে। তবে সিন্ডিকেট সভা কবে হবে এ বিষয়ে কোন নোটিশ পাইনি এখনো।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, এই অবস্থা সারা দেশেই। সবাই আবাসিক হল খুলে দিলে আমরাও খুলে দেব।

এর আগে, শনিবার বিকেলে ঢাকায় জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে আবাসিক হল খুলে দেওয়ার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

তিনি বলেন, সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে ভেতরে প্রবেশ করবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9