ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

০৩ আগস্ট ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
ইবি প্রধান ফটক

ইবি প্রধান ফটক © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। 

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হয়ে প্রধান ফটকে এসে মিলিত হয় এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় উভয়দিকে কয়েক কিলোমিটার পথ জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষকরা শিক্ষার্থীদের সংহতি প্রকাশ শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়। এসময় শিক্ষকরা চলমান হত্যাকাণ্ডের অতিদ্রুত বিচার এবং অতিসত্বর শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। 

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবি আর ৯ দফাতে নেই এখন এক দফাতে রূপান্তরিত হয়েছে। আর সেই দফা হলো স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে। আমার ভাইদের রক্তের ওপর দিয়ে কোন সংলাপ নয়। আমরা অসহযোগ আন্দোলনে রয়েছি আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সর্বশ্রেণির মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সমন্বয়করা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আর কোন আল্টিমেটাম দিতে চায় না। ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দিতে হবে নচেৎ আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এদিকে আন্দোলন চলমান অবস্থায় আন্দোলনকারীদের একটি গ্রুপ ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এবং শাখা ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুড়িয়ে দেয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘দেশরত্ন শেখ হাসিনা হল’ এর ‘দেশরত্ন’ শব্দটি মুছে দিয়ে স্বৈরাচার শব্দ লিখে দেয়।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close