জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

২৯ জুলাই ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। সোমবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরমের ডেটা এন্ট্রি ও নিশ্চায়নের শেষ দিন ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু হবে আগামী ২৮ আগস্ট সকাল ১০টায়। পরদিন ২৯ আগস্ট বিকেল চারটা পর্যন্ত শিক্ষার্থীরা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এ ছাড়া আগে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের অন্য শর্ত অপরিবর্তিত থাকবে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যা…
  • ৩০ জুন ২০২৬
বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬