প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

২৭ জুলাই ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
আবু সাঈদ

আবু সাঈদ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ঢাকায় পৌছেছেন। শনিবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার। বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম। 

জানা যায়, আগামীকাল রবিবার (২৮ জুলাই) গণভবনে কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। 

এদিকে আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক জানান, শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।  

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ। 

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬
শতবর্ষের আলোকবর্তিকা ও জাতি বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় গ…
  • ৩০ জুন ২০২৬
বিরোধীদলের ছাঁটাই প্রস্তাবকে অবাস্তব বললেন শিক্ষামন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্ম…
  • ৩০ জুন ২০২৬