হতাহত শিক্ষার্থীদের তালিকা করতে বললেন জবি উপাচার্য

২৬ জুলাই ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। তাদের সহায়তা করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। 

উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন ছাড়া পেয়েছেন। একজন শিক্ষার্থীর খাদ্যনালিতে ফুটো হয়েছিল। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আহত হওয়া সব শিক্ষার্থীর তালিকা করার জন্য প্রক্টরকে নির্দেশ দিয়েছেন জানিয়ে উপাচার্য বলেন, তালিকার মাধ্যমে সাহায্য করা হবে হতাহত শিক্ষার্থীদের। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকেঅনেক শিক্ষার্থী চলে গেছে। তাদের তালিকা পেলেও সাহায্য করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন: হাসপাতালে ‘অবরুদ্ধ’ কোটা আন্দোলনের নেতা নাহিদ ও আসিফ

নির্দেশনা পেয়ে ইতোমধ্যে তালিকা করতে শুরু করেছেন বলে জানিয়েছেন জবি প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, আহত হওয়া ৮-৯ জন শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। যাদের টাকার প্রয়োজন ছিল, পাঠানোর ব্যবস্থা করেছেন বলে তিনি জানান।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close