প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বিক্ষোভ কুবি শিক্ষার্থীদের

১৫ জুলাই ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বিক্ষোভ কুবি শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বিক্ষোভ কুবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিল ছাত্র আন্দোলন চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয়। 

এসময় তারা ‘লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারো বাবার না’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘আমি নই তুমি নই রাজাকার রাজাকার’, ‘কে বলেছে? কে বলেছে? সরকার সরকার’,  এসব স্লোগান দিতে থাকেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। 

এর আড়ে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’ এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদে মুখর হয়ে পড়েন।

আরও পড়ুন: ঢাবিতে ফের আন্দোলনকারীদের উপর হামলা, ১০ ককটেল বিস্ফোরণ

এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ। এরপর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছে তারা। শেষ খবর পাওয়া সোয়া ৫টার দিকে শেখ রাসেল টাওয়ার এলাকায় আন্দোলনকারীদের ধরে আবার মারধর করে এবং সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসারতদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

এর আগে গতকাল রাত থেকেই কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলন নতুন রূপ পেতে শুরু করে। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর রাত দুইটার দিকে তারা হলে ফিরে যান এবং আজ সকালে থেকেই আন্দোলন নতুন দানা বাধতে থাকে। পরবর্তীতে বিকেলের দিকে ছাত্রলীগ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬
জ্ঞানচর্চার এক উজ্জ্বল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়: ডা শফিক…
  • ০১ জুলাই ২০২৬
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬