গবেষণায় ২২ লাখ টাকা বরাদ্দ পেলেন বুটেক্সের এক বিভাগের দুই শিক্ষক

০৩ জুলাই ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
 ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং নুসরাত জাহান

ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং নুসরাত জাহান © টিডিসি ফটো

শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় গবেষণা প্রকল্পের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই শিক্ষক। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি হতে এসব তথ্য জানা যায়।

গবেষণা বরাদ্দ প্রাপ্ত দুইজন বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তারা হলেন- সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং সহকারী অধ্যাপক নুসরাত জাহান। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় দাখিলকৃত গবেষণা প্রস্তাব ও আর্থিক বিভাজন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির জাতীয় স্টিয়ারি কমিটি কর্তৃক যে গবেষণা প্রকল্প অনুমোদন পায় তা হলো- Detection and Analysis of the Presence of banned Alkylphenol Ethoxylates (APEO) in different textile and domestic effluent in Bangladesh.

তিন বছরের জন্য উক্ত গবেষণা প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নুসরাত জাহান। মূলত নিষিদ্ধ রাসায়নিক যৌগ অ্যালকাইল-ফেনল ইথোক্সিলেট (এপিইও) দেশের টেক্সটাইল শিল্প ও বাসাবাড়ি হতে নি:সৃত বর্জ্য কতটুকু উপস্থিত আছে তা বের করা গবেষণা প্রকল্পের কাজ। 

পরিবেশ ও স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টিকারী রাসায়নিক যৌগ এপিইও নিয়ে গবেষণার বিষয়ে ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন বলেন, নিষিদ্ধ রাসায়নিক এপিইও মানবদেহে প্রবেশ করে হরমোনজনিত সমস্যা সৃষ্টি করে। এটি নিষিদ্ধ হলেও আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটারের পাওয়ার কথা শুনা যায়। সমস্যা সৃষ্টিকারী এ রাসায়নিক যৌগটি টেক্সটাইল শিল্প ও বাসাবাড়ির বর্জ্যতে কতটুকু আছে তা বের করা আমাদের গবেষণার লক্ষ্য।

 
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9