ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই আল-সাদকে গ্রেপ্তার

২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ PM
অস্ত্র হাতে আল-সাদ

অস্ত্র হাতে আল-সাদ © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, শিক্ষক লাঞ্ছনা এবং পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আল-সাদকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে আল-সাদকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আল-সাদ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার আলফাডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বহিরাগত আল-সাদ ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় সে কর্তব্যরত শিক্ষক ও কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেন। পরে সহযোগী সাদি খানকে সঙ্গে নিয়ে হাতে তলোয়ারসহ কলেজ ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় মামলা করলে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আল-সাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬