খুবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৪.৯৩ শতাংশ

০৩ মে ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM

© সংগৃহীত

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা শুক্রবার (০৩ মে ) খুলনা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৪.৯৩ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন ও আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরীক্ষার হল এবং কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, পরীক্ষার ফোকাল পারসন ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিভিন্ন ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে এ কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ১০৯ জন।

 
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9