জাতীয় বিশ্ববিদ্যালয় 

প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দুপুরে, রাতে স্থগিত

০৪ এপ্রিল ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান

অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান © ফাইল ফটো

বৃহস্পতিবার দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়ার পর এদিন রাতেই আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে তা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগ আদেশ স্থগিত করা হলো।

এর আগে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে আগামী ৪ বছরের জন্য এই অধ্যাপককে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬