একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীরা

২৭ আগস্ট ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীরা

একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপির শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে নেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। 

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২:২৫ মিনিটের দিকে মিরপুর রোডের নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

New Project - 2023-08-27T123756-360

আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো -

* সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। 

dfca5f9c-7e7b-43ca-b67a-3333a428c9bb

এর আগে শনিবার (২৬ আগস্ট) সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট, রোববার হচ্ছে আমাদের মরা-বাঁচার লড়াই। ঢাবির এই অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, নয়তো ৭ কলেজকে আলাদা করতে হবে। আমরা আমাদের ভাই-বোনদের জীবন বিপন্ন হতে দেবো না। সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানানো হয়। 

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
  • ০৮ নভেম্বর ২০২৬
খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950