জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নম্বর বণ্টন কীভাবে, পাস কত-তে?

০৪ জুলাই ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় পাস নম্বর নিয়ে অনেকের দ্বিধা রয়েছে। তত্বীয় ও ইনকোর্স মিলে কত নম্বর পেলে পাস করবেন, সে বিষয়ে অনেক শিক্ষক-শিক্ষার্থী সঠিক তথ্য জানেন না। তবে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে শিক্ষার্থীরা।

জানা গেছে, তত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা পাস করতে হবে বলে এক সময় ধারণা ছিল অনেকের। আবার ইনকোর্স বাতিল করে পূর্ণ ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে বলেও তথ্য ছড়ায়। ৩২ বা ৩৩ নম্বর পেলে পাস বলেও অনেকের ধারণা রয়েছে। তবে এসব তথ্য সঠিক নয়। গত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়, উভয় পরীক্ষায় ৪০ নম্বর পেলেই পাস করবেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের পরীক্ষায় ইনকোর্সে ২০ আর ৮০ নম্বরেরর তত্ত্বীয় লিখিত পরীক্ষা হয়। শুরু থেকেই এভাবে চলছে। দু’টি মিলে ৪০ পেলিই পাস করবেন শিক্ষার্থী। ইনকোর্সে আলাদাভাবে পাস করার কোনও ব্যাপার নেই। পরীক্ষার সময় এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, অনেক আগে থেকেই এ নিয়ম চলে আসছে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ইনকোর্স বাতিল করার যে কথা শোনা গেছে, তাও সঠিক নয়।

তবে নম্বর পদ্ধতি নিয়ে অনেক শিক্ষকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। একাধিক শিক্ষক দ্যা ডেইলি ক্যাম্পাসকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরীক্ষায় ৪০ নম্বরে পাসের বিষয়টি অনেকে জানেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের নিয়মগুলো ভালোভাবে জানানো হয় না। নিজ দায়িত্বে জেনে নিতে হয়। 

তাদের ভাষ্য, বেসরকারি কলেজগুলোয় সমস্যা আরও বেশি। তারা প্রায়ই নিয়ম-কানুনের বিষয়ে অন্ধকারে থাকে। নতুন নিয়ম হলে তাদের সেগুলো জানতে সময় লাগে। তাদের মতে, নতুন কোনও নিয়ম চালু হলে তা ভালোভাবে জানানো উচিৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এতে কোনও বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থাকবে না।

রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৩ মার্চ ২০২৬
ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত
  • ২৩ মার্চ ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence