জাতীয় বিশ্ববিদ্যালয়

ইনকোর্স, তত্ত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে না

২৬ অক্টোবর ২০২২, ০৬:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে। তত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা পাস করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ৯৪তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন। 

বদরুজ্জামান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের মূল্যায়ন পরীক্ষায় ইনকোর্সে ২০ আর ৮০ নম্বরেরর তত্ত্বীয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুইটা মিলে কোন শিক্ষার্থী ৪০ পেলে পাস করবেন। কেউ যদি ইনকোর্সে শূণ্য পেয়েও তত্বীয় পরীক্ষায় ৮০ এর মধ্যে ৪০ পায় তিনি পাশ করবেন। অর্থাৎ ইনকোর্সের ২০ আর তত্ত্বীয় ৮০ নম্বরের মধ্যে দুইটা মিলে ৪০ পেলেই হবে। 

আরও পড়ুন: ‘আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেতে চেয়েছিলাম, আমাদের নেওয়া হয়নি’

আবার কেউ যদি ইনকোর্সে ০ পেয়েও তত্বীয়তে ৮০ নম্বরের মধ্যে ৪০ পায় তিনি পাস করবে। অথবা কেউ ইনকোর্সে ২০ এবং তত্বীয়তে ২০ মিলে ৪০ পায় তাহলেও তিনি পাস করবেন।

কিন্তু এর আগে ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হতো। 

অন্যদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিল হচ্ছে না। এর আগে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় ইনকোর্স পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের ৫০ ও ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ৯৪তম সভায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬