ওবিই কারিকুলায় পড়তে হবে খুবির নতুন শিক্ষার্থীদের

২১ অক্টোবর ২০২২, ০৮:১৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের নতুন ওবিই কারিকুলা চালু হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার সিদ্ধান্ত নিয়ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) বিকেলে সিন্ডিকেটের ২২১তম সভায় সিদ্ধান্ত দু’টির অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, সভায় সর্বসম্মতভাবে ওবিই কারিকুলা অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীরা এই কারিকুলা দিয়ে শিক্ষাজীবনের যাত্রা শুরু করতে পারবে।

একই সঙ্গে স্টুডেন্ট ফিডব্যাক গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হওয়ায় তা সব ডিসিপ্লিনে প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা ফিডব্যাক ফরম পূরণ করে তাদের অভিমত জানাতে পারবে। শিক্ষাদানের বিষয়ে এ মতামত জানাবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: নতুন চার পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে

সিন্ডিকেটের এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের নতুন ওবিই কারিকুলার মাধ্যমে পঠন-পাঠন শুরু হবে। এটি শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করবে। ওবিই কারিকুলা সিন্ডিকেটে অনুমোদন পাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুবি সামনের সারিতে থাকলো।

স্টুডেন্ট ফিডব্যাক গ্রহণের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করলো। সব ডিসিপ্লিনেই শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়া হবে এখন থেকে।

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক গাইডলাইন অনুসরণ করে গত মাসে আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়নের কাজ শেষ হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। ২৯টি ডিসিপ্লিন এবং একটি সেন্টারের জন্য এটি চূড়ান্ত করা হয়।

শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence