সাত কলেজে ভর্তি কার্যক্রম শেষ ২৫ অক্টোবর

১৮ অক্টোবর ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ২৫ অক্টোবর। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফি পরিশোধ করে সশরীরে কলেজে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর মধ্যে তৃতীয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে কলেজগুলোকে। এরপর আর কোনো শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে না।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি কলেজ তাদের ওরিয়েন্টেশনের সময়সূচি প্রকাশ করেছে। ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এরপর আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

এদিকে গতকাল সোমবার ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে ঢাবি অধিভুক্ত কলেজগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকপূর্ব পাঠক্রমে শিক্ষার্থীদের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের ভর্তি ও অন্যান্য ফি অনলাইনে পরিশোধ করে টাকা জমার রসিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে সশরীরে ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে হাজির হবে।

এতে আরও বলা হয়, কলেজ কর্তৃপক্ষ উপস্থিত শিক্ষার্থীর সাথে প্রবেশপত্রের ও টাকা জমার রসিদের ছবি ও তথ্য যাচাই করবে। প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষের নির্দিষ্ট ব্যবহারকারী অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (https://academic.college.eis.du.ac.bd) যাচাই করে নিতে পারবে। পরবর্তীতে সব মূল কাগজপত্র যাচাইয়ের পর টাকা জমার রসিদের শিক্ষার্থীর কপিতে কর্তৃপক্ষ স্বাক্ষর ও সিল দিয়ে কপিটি শিক্ষার্থীকে ফেরৎ দিবে। টাকা জমা রসিদের কলেজের কপি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে তথ্য প্রবেশের জন্য এবং ভবিষ্যতে বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে সতর্কভাবে সংরক্ষণ করবে।

ঢাবি আরও জানিয়েছে, সশরীরে শিক্ষার্থী কলেজে হাজির হলে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের কোন মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রয়োজন নেই। সব শিক্ষার্থীর টাকা জমার রসিদের তথ্য অনলাইনে প্রবেশ করিয়ে কলেজ কর্তৃপক্ষ তার নিজ নিজ শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করবে।

একটি কলেজের কোন শিক্ষার্থী অন্য কলেজে ভর্তির কোন সুযোগ নেই। শিক্ষার্থীরা অন্য কোন কলেজ বা বিষয়ের জন্য মনোনীত হলে তালিকা স্বয়ংক্রিয়ভাবে যথাযথভাবে প্রস্তুত হবে।’’

মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬
ভিডিও ভাইরাল: পদ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ছাত্রদল আহ্বায়ককে …
  • ১৩ মে ২০২৬
সড়ক ধসের ঘটনায় বরখাস্ত সেই দুই প্রকৌশলীকে পুনর্বহাল করল সিট…
  • ১৩ মে ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি
  • ১৩ মে ২০২৬
এসএসসি জানুয়ারিতে, এইচএসসি পরীক্ষা জুনে
  • ১৩ মে ২০২৬