৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হয়ে  চলবে ৪ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে, চলবে ৪ আগস্ট পর্যন্ত। পরীক্ষার হল, আসন বিন্যাস ও বিস্তারিত বিষয়াদি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ৪০তম বিসিএসের ফল মার্চে

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। আর এ পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন।

পরীক্ষার রুটিন ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×