২ মার্চ পর্যন্ত বাড়ল ৪৪তম বিসিএসের আবেদন, প্রিলি আগের তারিখেই

২৭ জানুয়ারি ২০২২, ০৬:৫০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

আগামী ২ মার্চ পর্যন্ত ৪৪তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানায়। পূর্বনির্ধারিত তারিখে আগামী ২৭ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২ মার্চ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

“ফলে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা এসএমএস. এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং পূর্ব নির্ধারিত ২৭ মে তারিখে যথারীতি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬