৪০তম বিসিএসের ভাইভা স্থগিত

২৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৫ PM
৪০তম বিসিএসের ভাইভা স্থগিত

৪০তম বিসিএসের ভাইভা স্থগিত © ফাইল ছবি

অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর ভাইভা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) পিএসসির ক্যাডার শাখার পরিচালক মো. নেয়ামত উল্যাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি থেকে জনুষ্ঠেয় ৪০তম বিসিএসসের মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে আগামী ২৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আরও এক মাস বাড়ল ৪৪তম বিসিএসের আবেদনের সময়

অল্প সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য পরীক্ষার্থীদের প্রস্তুত থাকতে পিএসসির বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গেল বছর ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা জুলাইয়ে

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬