৪৩তম বিসিএসের ফল প্রকাশ

২০ জানুয়ারি ২০২২, ০৩:৪৩ PM
৪৩তম বিসিএসের ফল প্রকাশ

৪৩তম বিসিএসের ফল প্রকাশ © ফাইল ছবি

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশিত হয়েছে। এতে ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশের পর পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: ৫৯ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৩তম বিসিএস আবেদন

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএস প্রিলির প্রশ্ন দেখুন এখানে

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9