বিপিএসসির ৮ ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আট ক্যাটাগরির পদের পূর্ব নির্ধারিত ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) উপসচিব (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ প্রদান কমিটির সদস্য-সচিব মো. ওয়াশীমুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর ছিল ১১৫ এবং বিজ্ঞপ্তির তারিখ ছিল ৫ এপ্রিল।

স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬