৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

১৬ জুলাই ২০২৬, ১১:২৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © টিডিসি

২০২৪ সালে অনুষ্ঠিত ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে বড় ধরনের সংশোধন এনে বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডার এবং ৯ম ও ১০ম গ্রেডের ছয়টি নন-ক্যাডার পদের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।

সংশোধিত ফলাফলে পশুসম্পদ ক্যাডারে নতুন করে আরও ১৪ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৯ম ও ১০ম গ্রেডের একাধিক নন-ক্যাডার পদেও নতুন তালিকা প্রকাশের মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

পিএসসি জানায়, গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-০৬ অনুযায়ী এবং একই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় একটি প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার পদে নতুন করে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

এর ফলে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের অধীন ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার বা সমমানের পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এ ক্ষেত্রে পূর্বে প্রকাশিত ফলাফলের পরিবর্তে নতুন সংশোধিত তালিকাই কার্যকর হবে।

ক্যাডার পদের এই সংশোধনের ফলে নন-ক্যাডার পদের ফলাফলেও পরিবর্তন এসেছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে ৯ম ও ১০ম গ্রেডের মোট ৬টি নন-ক্যাডার পদের নতুন ফল প্রকাশ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদে ৯ম গ্রেডে ১০ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক পদে একই গ্রেডে একজন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ১০ম গ্রেডে খাদ্য অধিদফতরের খাদ্য পরিদর্শক বা সমমানের পদে ৪৪ জন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৫৮ জন, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদে ১৯ জন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক পদে ৩১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬