৪৪তম বিসিএসের গেজেটে বাদ পড়লেন উত্তীর্ণ ১৮৬ প্রার্থী 

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। এই গেজেট থেকে বাদ পড়েছেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ প্রার্থী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।  

উল্লেখ্য, রিপিট ক্যাডার ইস্যুতে তিনবার প্রকাশ করা হয় ৪৪তম বিসিএসের ফলাফল।  

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬