৪৪তম বিসিএস 

নন-ক্যাডার প্রার্থীদের ৫ বছরের অপেক্ষা, পিএসসি বলছে আদালত ইস্যু

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার যুবক মো. ওমর ফারুক (ছদ্মনাম) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে। রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতকোত্তর শেষ করেন ২০২০ সালে। ৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে তালিকাভূক্ত হলেও এখনো তিনি কোনো নিয়োগ পাননি। দীর্ঘ পাঁচ বছর ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন এ প্রার্থী। ৪৪তম বিসিএসে ৭ হাজার ১৩৯ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের আরেকজন হলেন জুবায়ের আহমেদ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রিলি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়ে নিজেকে প্রমাণ করেছি। অথচ চাকরি পাচ্ছি না। আমাদের পছন্দক্রম দেওয়ার দুই মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। অথচ সরকারি বিভিন্ন দপ্তরে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য রয়েছে।’

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরের বছর অর্থাৎ ২০২২ সালের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর একই বছরের ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষার প্রায় দেড় বছর পর শুরু হয় ভাইভা। প্রথম দফায় ভাইভা বোর্ড অনুষ্ঠিত হয় ৮ মে ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত। পরে একই ভাইভার দ্বিতীয় দফা নেওয়া হয় ২২ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ জুন ২০২৫ পর্যন্ত। যা বিসিএস ইতিহাসে বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরপরও অনিশ্চয়তা কাটেনি।

ভাইভা শেষে ২০২৫ সালের ৩০ জুন প্রথম দফায় এ বিসিএসের ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় ২০২৫ সালের ৬ নভেম্বর এবং সর্বশেষ তৃতীয় দফায় ১১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। নন-ক্যাডারের জন্য সাত হাজারের বেশি প্রার্থীকে সুপারিশ করা হয়।

৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণের শেষ সময় ছিল ২০২৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত। পরবর্তীতে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে আবেদন নেওয়া হয় ২২ নভেম্বর পর্যন্ত। কিন্তু আবেদন গ্রহণ শেষ হওয়ার কয়েক মাস অতিবাহিত হলেও এখনো নিয়োগের ফল প্রকাশ করা হয়নি। এতে কয়েক হাজার প্রার্থীর মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

নন-ক্যাডার প্রার্থীদের অভিযোগ, একই বিসিএস থেকে ক্যাডাররা অনেক আগেই কর্মস্থলে যোগদান করেছে, অথচ গত পাঁচ বছর ধরে কেবল অপেক্ষায় রয়েছেন তারা। তাদের বয়স বাড়ছে, অন্য চাকরির সুযোগ হারাতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত ৪৪তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

পিএসসির অবস্থান
৪৪তম বিসিএসের নন-ক্যাডারের ফল দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণ জানতে দ্য ডেইলি ক্যাম্পাস পিএসসির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের একটি রিটের কারণে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের বেশ কিছু পদ বাতিল করে ৪৪তম বিসিএসে ঢুকিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আদালতে রিট করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রত্যাশীরা। এ রিটের শুরাহা না হওয়া পর্যন্ত ৪৪তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করা সম্ভব হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘২০২৫ সালের ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকা এবং আইনজীবী নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে রিটের শুনানি হয়। বর্তমানে আইনজীবী নিয়োগ হয়েছে। খুব শিগগিরই একটি শুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানিতে আদালত যদি ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পদগুলোতে সুপারিশের ক্ষেত্রে কোনো বাধা না দেয় তাহলে দ্রুত ৪৪তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করা হবে। আদালত আপত্তি জানালে কমিশনের সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9