রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে পিএসসির বিশেষ উদ্যোগ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী ইতোমধ্যে ৪৪তম, ৪৫তম বা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি। আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে তাদেরকে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে বলা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা ৪৪তম ও ৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, 
তাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের https://forms.gl/WKBknKr7AQb1X3v7A  গুগল ফরমটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো। 

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

ক্যাডারভিত্তিক পদসংখ্যার হিসাবে এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পাবেন। এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে মোট ৯২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬