৪৬তম বিসিএস: উত্তীর্ণ দুই পরীক্ষার্থীর ফল বাতিল

০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফল বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে এই দুই শিক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। অভিযোগ রয়েছে-এই দুই পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার (২ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রকাশিত ফলে অন্তর্ভুক্ত দুই পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের (বিষয় কোড–০০১) পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়ম ভঙ্গ করে তারা বেআইনিভাবে পরীক্ষায় সুবিধা নেওয়ায় এটি কমিশনের নির্ধারিত বিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। সেজন্য রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১ এর (দুই পরীক্ষার্থীর) পরীক্ষা ও ফল বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী।

মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা: ডিপজলকে সাক্ষী, ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের …
  • ২১ আগস্ট ২০২৬
হত্যার পর ঢামেকে ফেলে যাওয়া লাশটি গৃহকর্মীর, স্বামী-শ্বশুরস…
  • ২১ আগস্ট ২০২৬
স্কুলের বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছা…
  • ২১ আগস্ট ২০২৬
তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬