৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৪২

২৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমশিন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন প্রার্থী। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে পিএসসি। এই পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানায় পিএসসি।

ফল দেখুন এখানে

৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬