৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু আজ

২৭ নভেম্বর ২০২৫, ০৯:২২ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে।  

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন (Random) ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। 

দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা একটু সময়সাপেক্ষ। এর পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অর্থাৎ সকাল ৯.টা ৪৫ মিনিটের পর কোনও পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। 

এতে আরও বলা হয়েছে, বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬