৪৯তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানাল পিএসসি

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল আজ রবিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে। ফল প্রকাশ নিয়ে এখনো কাজ করছে সাংবিদানিক সংস্থাটি।

পিএসসির একটি সূত্র রবিবার রাত সাড়ে ৮টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ফল প্রকাশের যাবতীয় কার্যক্রম এখনো শেষ হয়নি। এটি শেষ হতে আরও কিছু সময় লাগবে। কাজ শেষ হওয়ার পরপরই ফল প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘৪৯তম বিসিএসের ফলাফল আজ রাতেই প্রকাশ করা হবে। প্রার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ শেষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে।

সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬ জন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9