৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানাল পিএসসি

০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে। এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।

জানতে চাইলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের জন্য কমিশন একটি রোডম্যাপ তৈরি করেছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। পরে ২০২৪ সালের ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এ বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও এক হাজার ২২ জনকে। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬