৪৭তম বিসিএস প্রিলির ফল আজই

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ বিকেলের পর যে কোনো সময় এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রবিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। ফল কখন প্রকাশ করা হবে সেটি বলতে পারছি না। তবে ঘোষিত সময়েই ফল প্রকাশিত হবে।

এদিকে আগামী রবিবারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি।এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬