৪৮তম বিসিএসের ফল প্রকাশ ইস্যুতে পিএসসির সভা চলছে

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ ইস্যুতে পিএসসির সভা চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পিএসসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএসের ফল ইস্যুতে আজ সন্ধ্যায় পিএসসিতে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা শেষে ফল প্রকাশ করা হবে। 

এর আগে, গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় আর ফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন। 

এদিকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট পূরণে এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।  

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬