প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
পিএসসি  চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান

পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান © সংগৃহীত

প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ও প্রকাশিত বিজ্ঞপ্তিকে অবৈধ দাবি করে এটি বাতিল চেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এ দাবিতে  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। 

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে স্মারকলিপি পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন। 

এর আগে গত ৩১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কর্মকমিশন (পিএসসি) মোট ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

১০০ নম্বরের পরীক্ষায় অনুষ্ঠিতব্য এই নিয়োগের পরীক্ষা লিখিত আকারে হওয়ার কথা জানায় পিএসসি। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থাকবে। লিখিত পরীক্ষার পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9