এটিইও নিয়োগ পরীক্ষা স্থগিত

২৭ আগস্ট ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৭ আগস্ট) পিএসসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঠিক কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটি জানা যায়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বুধবার বিকেল ৫টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ৬ সেপ্টেম্বর এটিইও নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন তারিখও উল্লেখ করা থাকবে।’

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষের আগের দিন ছিল ওই বছরের ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।  

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬