পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ

২১ আগস্ট ২০২৫, ০৮:০১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
সরকারি কর্ম কমিশনে

সরকারি কর্ম কমিশনে © ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, বর্তমানে কমিশনের সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিন সদস্য শপথ নিয়ে যোগ দিলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।

ট্যাগ: পিএসসি
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬