৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ কত?

২১ জুলাই ২০২৫, ১২:২২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারি ডেন্টাল সার্জনে ৫১১ জন।

রবিবার (২০ ‍জুলাই) রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ট্যাগ: পিএসসি
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬