৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

২০ জুলাই ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৯:০৮ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২০ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ সংশয় বিষয়) সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ হয়েছে। 

প্রসঙ্গত,  ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দুই দফায় ঘোষণা করা হয়। প্রথম দফায়  ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রশ্নফাঁসের অভিযোগ আসায় দ্বিতীয় দফায় আরও ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণা করা হয়। এ নিয়ে   ৪৬তম বিসিএসে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। 

পরবর্তীতে গত ৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে পিএসসি। 

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬