৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির

০৮ জুলাই ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির © টিডিসি সম্পাদিত

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এ নির্দেশনা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড-সদৃশ কোনও ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনও প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন বর্ণিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনও আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে কোনও প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে সরকারি কর্ম কমিশনের সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। 

এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন অনুযায়ী কোনও অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, যে ধারার অধীন অপরাধ সংঘটিত করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।

অপর এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনও প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9