৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই

২৫ জুন ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৮৫ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, এ পরীক্ষা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।  

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর ১০৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে। এসব প্রার্থীদের মৌখিক পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত পিএসসির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় ৮, ৯, ১৩ এবং ১৫ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, যে কোনো প্রকার তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্ধারিত বিপিএসসি ফরম-১ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষার দিনে বোর্ডে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ফরম ও কাগজপত্র না থাকলে কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬