৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিল পিএসসি

০৩ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:০৮ PM
৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিয়েছে পিএসসি

৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিয়েছে পিএসসি © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলমান বিসিএস প্রক্রিয়ার জট নিরসন এবং ফল প্রকাশে সময়ক্ষেপণ কমানোর লক্ষ্যে ৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিয়েছে কমিশন।

আজ মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই রোডম্যাপ অনুযায়ী ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে যথাক্রমে ৩০ জুন, ১০ ডিসেম্বর এবং ২২ সেপ্টেম্বর।

পিএসসি জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ নিশ্চিত করতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করা হবে এবং একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে—তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস পূর্বে বা পরে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল পিএসসি

চিকিৎসক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। সরকার ইতোমধ্যে ২৭ মে ২০২৫ তারিখে এই বিসিএসের গেজেট প্রকাশ করেছে এবং মাত্র দুই দিনের ব্যবধানে, ২৯ মে, এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।

এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে। পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানায় কমিশন, তবে বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9