৪৬তম বিসিএসের স্থগিত হওয়া পরীক্ষা শুরু ২৪ জুলাই

২১ মে ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:১৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। নতুন সূচি অনুযায়ী আবশ্যিক বিষয়ের পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে।

বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করে পিএসসি। ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জনে। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলি পরীক্ষার পর রেকর্ড সময়ে (৯ মে) প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

ট্যাগ: পিএসসি
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9