৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১০ এপ্রিল ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা জানান, আগামী আগস্ট মাসের প্রথমার্ধের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে।  কমিশনের সভায় তারিখ চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

 

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬