বন্ধুদের সঙ্গে মাওয়া যাওয়ার পথে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র

০৭ জুন ২০২২, ১১:৫০ PM
ঢাকা-মাওয়া সড়ক

ঢাকা-মাওয়া সড়ক © ফাইল ছবি

মুন্সিগঞ্জের মাওয়ায় মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তমিজ উদ্দিন (২০) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরিফ (২০) ও মোতালেব (২০) নামে আরও দুজন।

মঙ্গলবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তমিজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত তমিজ উদ্দিনের চাচাতো ভাই আল-আমিন বলেন, তফিজ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আজ তিন বন্ধু মিলে মোটরসাইকেলে মাওয়ায় ঘুরতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তমিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তমিজ উদ্দিন ঢাকার সাভারের ভোমড়াফান্ডা এলাকার মো. নেহাজ উদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬