দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের শুভেচ্ছা 

১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ PM
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের শুভেচ্ছা 

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের শুভেচ্ছা  © সৌজন্যে প্রাপ্ত

যুক্তরাজ্যের ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি হওয়ায় দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

লন্ডনে অনুষ্ঠিত এক আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ম্যান অব দ্য সেঞ্চুরি’ অ্যাওয়ার্ড অর্জন করেন ড. সৈয়দ রাগীব আলী। এ ছাড়া সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ২০২৬ সালের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে ড. সৈয়দ রাগীব আলীর এসব অর্জনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬