বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ PM
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস © টিডিসি ফটো

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগ। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) এ সেমিনার  আয়োজন করা হয়। 

আইইউবি অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর ভাইস চেয়ারম্যান ড. হুসনে আরা আলী।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) অ্যাক্রেডিটেশন কমিটির সভাপতি এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক মো. শাহ এমরান।

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী; স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. মিজানুর রহমান; ডিবিএল ফার্মাসিউটিক্যালস-এর সিওও মো. তানভীর সজীব; এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাইফুল ইসলাম; এবং সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন্সের মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দিন আন্দালিব। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন আইইউবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিব বিন রহমান। 

মঞ্চে উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত, পিএইচডি। পাশাপাশি, ঔষধ প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক  ড. নাসরীন আক্তার।

দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো একটি বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী এবং এতে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবি ফার্মেসি বিভাগের প্রভাষক নাঈমা নুসরাত জাহান এবং রাফিয়া রোকাইয়া হোসেন।

ট্যাগ: আইইউবি
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬