শেষ ৩ সেমিস্টারে একজনও ভর্তি হয়নি ইউআইটিএসের ইইইতে, বিভাগের মোট শিক্ষার্থী ৮-১০ জন

২৪ আগস্ট ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১২ PM
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও ইইই বিভাগের লোগো।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও ইইই বিভাগের লোগো। © টিডিসি সম্পাদিত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, বর্তমানে বিভাগটিতে শিক্ষার্থী রয়েছেন মাত্র ৮-১০ জন। যাদের সকলেই শেষ বর্ষ বা অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত। তাদের বাইরে বিভাগের অন্য কোনো সেমিস্টারে কোনো শিক্ষার্থী নেই।

তথ্য অনুযায়ী, বর্তমানে EEE বিভাগে অষ্টম সেমিস্টারের এই ৮-১০ জন শিক্ষার্থীরই ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে। নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ধীরে ধীরে বিভাগটির শিক্ষার্থী সংখ্যা কমে বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা বলছেন, পুরো EEE বিভাগে বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। বিভাগটি সচল রাখা এবং ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করে বিভাগটিকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘ এক বছর ধরে বিভাগটির ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ বা কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না।

নাম প্রকাশ না করে বিভাগটির একজন শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রায় ২ বছর সময় ধরে আমাদের EEE বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমাদের বলে—‘তোমরা ছাত্র নিয়ে আসো, আমরা ভর্তি কার্যক্রম চালু করব। কিন্তু শিক্ষার্থী আনার দায়িত্ব তো আমাদের নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই তো ভর্তি কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থী আকর্ষণের ব্যবস্থা করার কথা।’

শিক্ষার্থীদের অভিযোগ, একটি বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে টানা এক বছর নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়া স্বাভাবিক বিষয় নয়। এতে বিভাগটির একাডেমিক ধারাবাহিকতা, শিক্ষক কাঠামো এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।বর্তমানে অষ্টম সেমিস্টারের ৮-১০ জন শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা চলমান থাকলেও তাদের পরবর্তী সময়ে বিভাগটির অবস্থা কী হবে—এ নিয়েও উদ্বিগ্ন তারা। নতুন শিক্ষার্থী ভর্তি না হলে অদূর ভবিষ্যতে বিভাগটিতে শিক্ষার্থী সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আবেদুল হাদী বলেন, আগামী বছর ভর্তি কার্যক্রম শুরু হতে পারে কিন্তু নিশ্চিত নয়। ভর্তি কার্যক্রম পরিচালনা থাকার পিছনে বলার কারণ হচ্ছে আমাদের সরঞ্জাম করা হচ্ছে, ল্যাব এর কার্যক্রম ঠিক হলেই ভর্তি কার্যক্রম চালু হবে বলে আশা করা যায়।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত EEE বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কেন দীর্ঘ এক বছর ধরে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে, পুনরায় ভর্তি চালুর বিষয়ে প্রশাসনের পরিকল্পনা কী এবং বিভাগটির ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান তারা।

শিক্ষার্থীরা আরও চান, বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করে নতুন শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাকে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি। 

তবে একটি সূত্র জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার থাইল্যান্ড রয়েছেন। তিনি দেশে ফিরলে বিভাগটিতে ভর্তি না হওয়ার কারণ বিস্তারিত জানাতে পারবেন।

বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬