চতুর্থ সমাবর্তন করতে যাচ্ছে ইউআইটিএস, উচ্ছ্বসিত গ্র্যাজুয়েটরা

২৪ আগস্ট ২০২৬, ০১:২২ PM
ইউআইটিএসের চতুর্থ সমাবর্তনের প্রসপেক্টাস

ইউআইটিএসের চতুর্থ সমাবর্তনের প্রসপেক্টাস © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার পর অবশেষে চতুর্থ সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) প্রশাসন। আগামী ৩১ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে। এ খবরে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গ্র্যাজুয়েটদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস।

দীর্ঘদিন পর সমাবর্তন আয়োজনের খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত এক থেকে দুই বছর পরপর গ্র্যাজুয়েটদের নিয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। তবে ইউআইটিএসে দীর্ঘ সময় ধরে সমাবর্তন না হওয়ায় অনেক শিক্ষার্থী অপেক্ষায় ছিলেন।

সমাবর্তন নিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি প্রায় দুই বছর হয়েছে। কিন্তু এখনো কনভোকেশন হয়নি। চতুর্থ কনভোকেশনের জন্য আমরা সবাই উদগ্রীব। আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান হবে এবং দীর্ঘদিন পর আমরা সবাই আবার একত্র হব, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়।’

শিক্ষার্থীরা আশা করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এবারের সমাবর্তন হবে স্মরণীয় ও বর্ণাঢ্য। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ভবিষ্যতে নিয়মিত বিরতিতে সমাবর্তন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

নিবন্ধনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬, সমাবর্তনের তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ (প্রস্তাবিত)।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬